বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভারতে আদালতের নির্দেশনা হিজিবিজি নয়, প্রেসক্রিপশন লিখতে হবে স্পষ্ট করে

ভারতের চিকিৎসকদের হাতের লেখা নিয়ে দীর্ঘদিনের রসিকতা ও অভিযোগ এবার আদালতের কড়া নির্দেশনায় পৌঁছাল। বার এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কঠোর নির্দেশ দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছেন, পাঠযোগ্য প্রেসক্রিপশন পাওয়া একজন রোগীর মৌলিক অধিকার, কারণ এই অস্পষ্ট লেখা অনেক সময় জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।

বিচারপতি জসগুরুপ্রীত সিং পুরি সম্প্রতি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত একটি মামলার শুনানিতে একজন সরকারি চিকিৎসকের দেওয়া মেডিকেল প্রতিবেদন পড়তে না পেরে এ মন্তব্য করেন।

আদালত সরকারকে নির্দেশ দিয়েছে, মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করতে এবং দুই বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র চালু করতে। তত দিন পর্যন্ত চিকিৎসকদের বড় হাতের অক্ষরে  প্রেসক্রিপশন লিখতে হবে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলীপ ভানুশালী জানিয়েছেন, বড় শহরে অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করছেন, তবে গ্রাম ও ছোট শহরে হাতে লেখা অস্পষ্ট ব্যবস্থাপত্র এখনো সাধারণ ঘটনা। তিনি বলেন, ডাক্তারদের ব্যস্ততা লেখাকে দুর্বোধ্য করে তোলে। তবে রোগীর সুরক্ষার জন্য স্পষ্ট লেখা অপরিহার্য।

বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে, অস্পষ্ট প্রেসক্রিপশনের কারণে ভুল ওষুধ সেবন হয়ে গুরুতর ক্ষতি বা মৃত্যুও ঘটতে পারে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর অন্তত সাত হাজার মানুষের মৃত্যু হয় শুধু চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা থেকে সৃষ্ট ভুলের কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page