বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে আহ্বান, ডোনাল্ড ট্রাম্পের

গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। শুক্রবার এক প্রস্তাবে হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি। তবে নিজেদের নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। খবর আলজাজিরার

হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিওবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস ‘টেকসই শান্তির জন্য প্রস্তুত।’ একইসঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এর মধ্যেই ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবারের হামলায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২৮৮ জন নিহত ও এক লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page