বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

লাখ লাখ ডলারের গুপ্তধন পাওয়া গেল সাগরের তলদেশে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশে পাওয়া গেল হারিয়ে যাওয়া বহু বছরের পুরোনো গুপ্তধন। একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ থেকে সেগুলো উদ্ধার করে এনেছেন।

উদ্ধার করা গুপ্তধনের বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার । এই গুপ্তধনের মধ্যে আছে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা।

ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ কলোনিগুলোয়। কলোনিগুলো থেকে ১৭১৫ সালে গয়না বহনকারী জাহাজের একটি বহরে অনেক গুপ্তধন স্পেনে পাঠানো হচ্ছিল। কিন্তু তা গন্তব্যে কোনো দিনই পৌঁছাতে পারেনি। সম্ভবত বহরটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেই সঙ্গে সমুদ্রের তলদেশে ছড়িয়ে–ছিটিয়ে হারিয়ে যায় জাহাজে থাকা বহু মূল্যবান সম্পদ, গয়না ও ধাতব মুদ্রা।
ফ্লোরিডার ট্রেজার কোস্টে গুপ্তধনের খোঁজ পাওয়া কিন্তু এই প্রথম নয়; বরং গত কয়েক বছরে ডুবুরি ও খননকারীরা সেখান থেকে কোটি কোটি ডলারের ধাতব মুদ্রা উদ্ধার করেছেন।

এবার উদ্ধার করা মুদ্রাগুলো শুধু অর্থের বিচারে মূল্যবানই নয়; বরং ঐতিহাসিক মূল্যও অসীম। গ্রীষ্মে উদ্ধার হওয়া মুদ্রাগুলোর কয়েকটিতে সেগুলো কবে ও কোথায় তৈরি করা হয়েছে, তা এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ইতিহাসবিদদের জন্য এটি মূল্যবান তথ্য।

গুপ্তধন অনুসন্ধানকারী মার্কিন প্রতিষ্ঠান কুইন জুয়েলসের কর্মকর্তা স্যাল গুটোসো বলেন, ‘এটা শুধু গুপ্তধন উদ্ধার নয়; বরং এগুলোর নিজস্ব গল্প রয়েছে। প্রতিটি মুদ্রা ইতিহাসের একটি অংশ। এ মুদ্রাগুলো স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে যাঁরা বসবাস করতেন, কাজ করতেন ও জাহাজে যাত্রা করতেন, তাঁদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে।’ একবারে এক হাজারের বেশি মুদ্রা উদ্ধারের বিষয়টিও বিরল ও অসাধারণ ঘটনা বলে মনে করেন তিনি।

কুইন জুয়েলসের বিশেষজ্ঞ ডুবুরি দল ওই গুপ্তধন উদ্ধার করেছে। প্রতিষ্ঠানটির ডুবুরিরা পানির নিচের ধাতু শনাক্তকরণ যন্ত্র ও হাতে ধরা ফ্যান দিয়ে বালু সরিয়ে খুব সাবধানে সমুদ্রের তলদেশ পরীক্ষা করেন।

ফ্লোরিডার আইন অনুযায়ী, সেখানে পাওয়া সব গুপ্তধনের মালিক স্থানীয় সরকার। অর্থাৎ সেগুলো অঙ্গরাজ্যের মালিকানায় থাকবে। খননকারীরা অনুমতি নিয়ে গুপ্তধন উদ্ধারের কাজ চালাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page