বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কনস্টেবলের ‘একটি পদের’ বিপরীতে পিএইচডিধারীসহ ১৩ হাজারের আবেদন

ভারতে খাকি রঙের পোশাক অনেকের কাছে গর্বের প্রতীক, কিন্তু দেশটির মধ্যপ্রদেশের ক্ষেত্রে অস্তিত্বের প্রতীকে পরিণত হয়েছে এটি।

রাজ্যটিতে কয়েক বছরের প্রতীক্ষা শেষে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ঘোষণা এসেছে। তাতে সাড়া পড়েছে নজিরবিহীন।

মধ্য প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ডের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কনস্টেবলের সাড়ে সাত হাজার পদের বিপরীতে আবেদন পড়েছে ৯ লাখ ৭৬ হাজার।
এর অর্থ হলো প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ হাজার প্রার্থী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ চাকরিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণি পাস, কিন্তু আবেদনকারীদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী ছাড়াও রয়েছেন প্রকৌশলী, বিভিন্ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীরা।

এ পদে আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর, যার শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর, কিন্তু বিপুলসংখ্যক আবেদনের কারণে সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়।

কর্মকর্তারা জানান, কনস্টেবল পদে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষার পর ৩০ অক্টোবর লিখিত পরীক্ষা নেবে মধ্য প্রদেশ পুলিশ।
সব ঠিক থাকলে আগামী বছরের মে বা জুনের মধ্যে সাত হাজার ৫০০ নতুন কনস্টেবল পাবে রাজ্যটি।

পৌনে ১০ লাখ আবেদনকারীর মধ্যে ৪০ জনের বেশি পিএইচডি ডিগ্রিধারী। এ ছাড়া ১২ হাজারের বেশি প্রকৌশলী রয়েছেন।

এ পদে বেতন সর্বনিম্ন ১৯ হাজার ৫০০ ভারতীয় রুপি থেকে সর্বোচ্চ ৬২ হাজার রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page