রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাগেরহাটে আঃলীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

জয় বাংলা শ্লোগান দিয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন কালে বাগেরহাটে পৌরসভার পুরাতন বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যসহ বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রমিকদল শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন।

এ মামলা প্রধান আসামী করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কারকে। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

সে সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

তাদের হামলায় গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন। এসময় বিএনপি নেতাদের মারপিট শেষে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন এর বাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page