শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দলের অসংখ্য নেতা-কর্মী তাদের মনোভাব ব্যক্ত করেছেন।

সূত্রমতে, চট্টগ্রামের মীরসরাইতে বর্তমান সময়ে কতিপয় বিএনপি’র সুবিধাবাদী নেতা নামধারীরা যে হারে নুরুল আমিন এমপিকে তেল মর্দন/তোষামোদী করার ধান্দায় মশগুল রয়েছে তা যদি আগে নুরুল আমিন চেয়ারম্যানকে করতো তাহলে অতিত সময়ে বিএনপি এতো খারাপ পজিশনে থাকতে হতো না। আর দলের কতোগুলো নেতা-কর্মী ও হতাহত হতো না।

সাবেক নুরুল আমিন চেয়ারম্যান এবং বর্তমান নুরুল আমিন এমপিকে কে বা কারা দলের সাইনবোর্ড ব্যবহার করে সুযোগ সুবিধা হাতিয়ে নিতে তেল মর্দন/তোষামোদী করে চলছে তা কি এমপি নুরুল আমিন বুজেন না?

তারা যে নুরুল আমিন এমপিকে যে ভাবেই হোক খুশি করে আগামী দিনে দলের দায়িত্ব পাওয়ার মানসে এবং উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের জন্য মনোনীত হওয়ার জন্য তা করে চলেছে তা কি নুরুল আমিন এমপিকে কেউ ভেঙে বুজিয়ে বলতে হবে?

মুলত: তারা দল করলে বা দলের নেতা-কর্মী হলে ও অতিতের কথা বাদ দিয়ে আগামী দিনে নুরুল আমিন এমপির কই ভালো চান? এবং দলের জন্য ও নিবেদিত হয়ে কাজ করতে চান তা কোনোক্রমেই এখনো পরিস্কার নয়।

সুতরাং, মীরসরাইয়ের অভিভাবক হিসেবে যেহেতু নির্বাচিত হওয়ার মাধ্যমে এমপি হয়ে সংসদের আসন দখলে নিতে পেরেছেন সেহেতু তিনি চোখ-কান খোলা রেখে দলের ভিতর ঘাবড়ি মেরে থাকা নেতা কর্মী নামধারীদের বিষয়ে অত্যন্ত সতর্ক থেকে আগামীতে দলের উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন ও ওয়ার্ড গুলোর কমিটি গঠন করার সময় দলের দুঃসময়ে আরাম আয়েসে শহর কেন্দ্রীযক হয়ে থাকা সুবিধাবাদীদের বাদ দিয়ে দলের দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় থেকে দলের জন্য কাজ করেছেন তাদের কে দায়িত্ব দিয়ে দল পরিচালনা করার সুযোগ দিতে হবে বলে দলের তৃণমূল পর্যায়ের অধিকাংশ সাধারণ নেতা কর্মীরা মনে করেন।

সেই সাথে উপজেলা নির্বাচন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের জন্য অতিত আওয়ামী দুঃশাসনামলে কার কতোটুকু অবদান রয়েছে দলের জন্য তা বিবেচনায় রেখে তাদেরকে সুযোগ দিতে হবে।এবং সুযোগ সন্ধানী কেউ যেনো যেনতেন পন্থায় ওই সুযোগ হাতিয়ে নিতে না পারে সেই জন্য নুরুল আমিন এমপিকে-ই তার দায় দায়িত্ব নিতে হবে।

তাতে ব্যর্থয় ঘটলে তার জন্য দলের ক্ষতিগ্রস্ততার কারণে সব কিছুর জবাবদিহি ও করতে হবে এমপি নুরুল আমিনকে এমন মনোভাব ও ব্যক্ত করেছেন দলের অসংখ্য প্রবীণ/সাবেক ও বর্তমান সাধারণ নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page