শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

এম, এ কাশেম , চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়ায গ্রাম এলাকায় একটি সালিশ বৈঠকে প্রতিপক্ষের লোকজন মোঃ শফিউল আলম (৫৪) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

১৭ এপ্রিল (শুক্রবার) জুম’আর নামাজের পর উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যেক্ষদর্শীরা
জানিয়েছেন।সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নিহত শফিউল আলমের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করে একই এলাকার রিক্কু, রিফন ও রিজভী সহ আরো ক’জন।
এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন নিয়ে শুক্রবার সালিশ বৈঠকে বসলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে নিহত শফিউল আলমের উপর হামলা করে।

মারাত্মক আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্র মোঃ আরাফাত হোসেন বলেন, ‘এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে রিক্কু, রিফন ও রিজভী। প্রতিদিন মাদক সেবন করে এলাকায় নানা অপরাধ করে যাচ্ছে তারা।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে আমার চাচাতো ভাই প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করেছে তারা।

আর এর প্রতিবাদ স্বরূপ শুক্রবার অপরাধীদের বিরুদ্ধে সালিশ বৈঠকের উদ্যোগ নেয়া হয়। সেই বৈঠকে দেশীয় অস্ত্র নিয়ে আমার পিতার উপর অতর্কিত হামলা করে তারা। পরে এলাকার মানুষকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়। আমি আমার পিতার হত্যারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত: চিকিৎসক ডাঃ মাহমুদা আক্তার বলেন, নিহতের শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় কোপের আঘাত পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page