শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন।
তিনি বলেন, এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। অথচ সব শ্রেণি-পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে।
রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টাদের উদ্দেশ করে সামান্তা শারমিন বলেন, মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই।
অন্তর্বর্তী সরকার শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে, হাসিনা চতুরতার সঙ্গে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার যে প্রক্রিয়া করে গেছেন, তা থেকে উত্তরণ করবে অন্তর্বর্তী সরকার।

বাস্তবে দেখা গেল তারা দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা গুরুত্ব পেল না। যারাই সরকার গঠন করুক এ শিক্ষাব্যবস্থা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এনসিপির নেত্রী আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।

শিক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে এই উদাসীনতা কাম্য নয়। এসবই যদি অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার। শিক্ষকদের যে টাকা দেওয়া হচ্ছে তা দিয়ে নিম্নবিত্ত পরিবারেরও সংসার চলে না। উদ্দেশ্যমূলকভাবে আমাদের শিক্ষকদের তারা নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page