বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভেনিজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত অন্তত ১৪

ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলের এল কালাও এলাকায় প্রবল বৃষ্টিপাতের প্রভাবে একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাতে সোমবার  এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদন অনুযায়ী, বলিভার অঙ্গরাজ্যের অপারেশনাল জোন ফর ড্যামেজ অ্যাসেসমেন্ট অ্যান্ড নিডস অ্যানালাইসিস এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গ্রেগরি গনজালেস আসেভেদোর নেতৃত্বে নিহতদের মরদেহ উদ্ধারের জন্য একটি কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে।

সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কারাকাস থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এল কালাও শহরের কুয়াত্রো এসকিনাস দে কারাতাল খনির তিনটি আলাদা শ্যাফটে  এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়, খনির ভেতর থেকে পানি পাম্প করে বের করার মাধ্যমে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এল কালাও শহরের প্রায় ৩০ হাজার বাসিন্দা মূলত স্বর্ণখনির ওপর নির্ভরশীল। শহরের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খনির সঙ্গে যুক্ত।
ভেনিজুয়েলায় স্বর্ণ, তামা, হীরা ও অন্যান্য মূল্যবান ধাতুর অনেক খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তাহীন পরিবেশ ও অপর্যাপ্ত তদারকি দীর্ঘদিনের সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page