শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ তারেক রহমানের

রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত। নিহতদের আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

তিনি বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক ও অনেক প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’
তারেক রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত ও জবাবদিহির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও সাহস দান করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page