বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভারতের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২০ জনের। মঙ্গলবার বিকেলে যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাসে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই পুরো বাসটি পুড়ে যায়।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে জয়সালমের থেকে ছাড়ার পর বাসটির পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত রাস্তার পাশে থামালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, মাত্র পাঁচ দিন আগেই নতুন বাসটি কেনা হয়েছিল।

দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের জয়সালমের থেকে জোধপুরে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। জেলা প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের চিকিৎসায় ‘গ্রিন করিডোর’ তৈরি করে।

জেলা কালেক্টর প্রতাপ সিং জানান, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকজনের মরদেহ শনাক্ত করা কঠিন হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page