শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার  সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।’

রিজভী আরও বলেন, ‘একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো, সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।’
অন্যদিকে, একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এরা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’ তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সরকার ও মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page