শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল

দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দেন।

বুধবার দুপুরে গড়েয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে। আমি তো নিজেই পিআর বুঝি না। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে।

জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অতীতে সরকারে ছিলাম তাই সরকার কিভাবে পরিচালনা করতে হয় আমরা জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page