বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

গাজার জন্য ৯০০ টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিসরের উদ্দেশে রওনা দিয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) জাহাজটি দেশটির দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিসরের আল আরিস বন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
তুরস্কের বিপর্যয় এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে। তাদের সহায়তা করছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি এনজিও।

এই ৯০০ টন খাবার মিসর হয়ে গাজা-ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। এবারের জাহাজে করে নেওয়া হয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা।
বন্দরে জাহাজটিকে বিদায় জানাতে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া। তিনি বলেছেন, “আজ (মঙ্গলবার) আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় এ জাহাজটিতে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে।”২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। এরপর সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা। এতে করে মানুষ খাদ্য সংকটে পড়েন।

তা সত্ত্বেও গাজার মানুষের জন্য খাবার পাঠানো অব্যাহত রেখেছিল তুরস্ক। দেশটি এখন পর্যন্ত ১৭টি জাহাজ এবং ১৪টি বিমানে করে গাজার জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গুর হলেও এখনো এটি কার্যকর আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page