বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইলের হামলায় নিহত ৯৭

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরাইলি হামলা। গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন। খবর আল জাজিরার।

গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শুক্রবার গাজায় একই পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে ইসরাইল। শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন পাড়ায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।

গাজা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানান, পরিবারটি যখন তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরাইলি সেনাবাহিনী তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন নারী ছিলেন।

এছাড়া গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page