শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে শতাধিক আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকি ৬৩ আসনের কিছু বিএনপি জোট বা শরিকদের জন্য ছাড়া হবে।
কিছু আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী থাকায় সেগুলোর ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দল। এসব আসনের প্রার্থী ঘোষণাও শিগগিরই হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার তিনটি আসন থেকে প্রার্থী হচ্ছেন। আসনগুলো হলো—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও-১ আসনে।

২৩৭ আসনের মধ্যে খালেদা জিয়াসহ মোট নারী প্রার্থী রয়েছেন ১০ জন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এটি সম্ভাব্য প্রার্থী তালিকা। যেকোনো সময় বিএনপির নীতিনির্ধারণী ফোরাম এটি পরিবর্তন করতে পারে। আর যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page