রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাঘায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

মো. মানিক হোসেনঃ

রাজশাহীর বাঘা থেকে মো. আসাদুল নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। আসাদুলকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (১৭ নভেম্বর) রাত ১টায় বাঘা থানাধীন আড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। আসাদুল আড়পাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ব্যবসায়ী আসাদুল নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয় করে। রোববার রাতে তাঁর বাড়িতে অভিযান পরিচালনা হাতে-নাতে আটক করা হয়েছে। পরবর্তীতে আসাদুলের বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে র‍্যাব সক্ষম হয়।

স্থানীয়রা জানান, আসাদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page