শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন চৌধুরী (৩৭) নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ মসজিদ সংলগ্ন হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুই সন্তানের পিতা নিহত এমরান চৌধুরী ওই ইউপির ৭নং ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম হোসেন এর বাড়ির মৃত বাদশা মিয়া সারেং এর পুত্র ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত একটার দিকে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছা মিয়ার পুত্র আরিফ হোসেন বুড়িপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি কাঠ বোঝাইকৃত অবৈধ চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা দু’জনই ছিটকে পড়ে গুরুতর: আহত হন। এবং তাদের বহন করা মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর: আহত দু’জনকে উদ্ধার করেন। তবে, এমরান চৌধুরীর অবস্থা মারাত্মক হওয়ায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর: আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
বর্তমানে গুরুতর আহত আরিফ চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page