মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কাশিমপুর টঙ্গী এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার মাদক কারবারি কে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল সহ আটককৃতদেরকে কাশিপুর থানায় প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, গোপন তথ্যের উপর ভিত্তি করে যৌথ বাহিনীর এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। এবং চারজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের নাম, নুর আলম, রানা, রিয়াজ ও শহীদ।
জব্দকৃত মালামাল এবং কারবারিদের বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোল্লা খালিদ বলেন, গোপন তথ্যের উপর ভিত্তি করে যৌথ বাহিনীসহ আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মাদকসহ কারবারি দিয়ে আটক করা হয়।
তিনি বলেন এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী উদ্ধারকৃত মালামাল গুলো হচ্ছে
১০টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল , ৫ টি সিসি ক্যামেরা, ২টি ওয়াকি টকি, ১টি তলোয়ার, ১টি রামদা, ২টি চাপাতি, ১টি DSLR ক্যামেরা, ১টি ল্যাপট , ২টি পেপার কাটার, ৬টি এলুমিনিয়াম ওয়েল পেপার, ২৪ পিস ইয়াবা, সব ধরনের বোমা তৈরীর সরঞ্জাম, ৬টি চাকু, ৪টি কেচি, ২টি নকল ভোটার আইডি কার্ড, দুটি সোনার নেকলেস , চারটি সোনার চুড়ি , কানের দুল, ২৬ টি সিম কার্ড , একটি কাটিং ফ্লায়ার , ৫টি স্প্যানার রেঞ্জ এবং একটি এল কি ।
আসামিদেরকে কাশিমপুর থানায় রাখা হয়েছে এবং অস্ত্র ও মাদক মামলার আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।