শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

খুন করে বিপ্লবের চেতনা দমন করা যায় না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, যারা হাদিদের শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদিরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাতেন।

তিনি আরও বলেন, এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে আর দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।
তিনি উল্লেখ করেন, হাদি আজীবন ন্যায়বিচারের কথা বলেছেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন।

জামায়াত আমির বলেন, যারা বিপ্লবী, তাদের হত্যা করে চেতনাকে হত্যা করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়। হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান। এ ক্ষেত্রে ব্যর্থ হলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page