শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সাবেক এমপি মমতাজের ৪৭৪ শতাংশ জমিসহ তিন বাড়ি জব্দের আদেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালতের আদেশ অনুযায়ী, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে প্রাপ্ত দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন। ওই ভবনে মমতাজ চক্ষু হাসপাতাল রয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়- মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাবেক সংসদ সদস্য মমতাজ আত্মগোপনে ছিলেন। গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page