বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামের সর্বোত্র পাড়া ও উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী কর্ম চলছে অবিরাম

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

কোনো ধরনের কোনো অনিশ্চয়তা দেখা না দিলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর সেই নিরীখে নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার ও যে শেষ নেই। চলমান তীব্র শীত উপেক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন আসনে চলছে দলীয় প্রার্থীদের প্রতীক এর পক্ষে পাড়া বৈঠক- উঠান বৈঠক নামক নির্বাচনী সভা-সমাবেশ।
চট্টগ্রামের মীরসরাই, ফটিকছড়ি, সন্দীপ, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ- লোহাগাড়া সহ তৎসংলগ্ন অন্যান্য আসনগুলোতে। ওই সব আসনগুলোতে প্রতিদিন কোথাও না কোথাও দিনের বেলা এবং সন্ধ্যা-রাত পর্যন্ত চলছে বিরামহীন ভাবে প্রতীক এর পক্ষে ভোট চাওয়ার নির্বাচনী কর্ম। দেশের প্রদান ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল গুলোর প্রার্থীরা ও বসে নেই।
তবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের চাইতে অনেক গুন এগিয়ে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
নির্বাচনী বিধি মোতাবেক এখনো প্রতীক বরাদ্দ বা নির্বাচনী প্রচার-প্রচারণার অনুমতি দেয়া না হওয়ায় কোনো দলের প্রার্থীর পক্ষে প্রতীক সহ পোষ্টার বা ব্যানার ব্যবহার না করলে ও কৌশলগত ভাবে দলীয় ব্যানারে পাড়া বৈঠক ও উঠান বৈঠক সহ কেন্দ্র কমিটি গঠন প্রক্রিয়া স্বরূপ প্রচার-প্রচারণা চলমান রয়েছে হরদম।
এতে স্ব স্ব দলীয় নেতা-কর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণের মাধ্যমে এলাকার লোকজন কে নির্বাচনমুখী করার তৎপরতা চালিয়ে যাওয়ার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে অনায়াসেই।
এখন পর্যন্ত নির্বাচনী কর্মে প্রধান দু’টি রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা সহাবস্থানে থেকে আপন কর্ম চালিয়ে যাওয়ায় এবং তাতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা না দেয়ায় প্রশাসনিক ভাবে যেমন তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষরা ও বেজায় খুশি। এ অবস্থা চলমান থাকলে পুরো চট্টগ্রামে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশা করা অমুলদ নয় বলে মনে করছেন নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞত মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page