বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

আদিতমারী উপজেলায় র‍্যাবের অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার

নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযান পরিচলনা করে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোছা: আয়না বেগম (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) ও ১৩৩ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৫৪২ বোতল।

গ্রেপ্তারকৃত আয়না বেগম ও তার স্বামী মো. সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তারা মাদক পরিবহন ও ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। মাদক কে না বলি সুষ্ঠু সুন্দর সমাজ গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page