কাজী মোঃ আবুল খায়ের,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নাঙলকোট উপজেলায় জুমা নামাজের আগে আধিপত্য কে বিস্তার করে ২ জনকে গুলি ও রগ কেটে হত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত প্রবাসি দেলোয়ার হোসেন ও ইউপি সদস্য সালেহ আহমেদ কে পড়ে থাকতে দেখা যায়। নাঙলকোট উপজেলার বক্সগনজ ইউনিয়নের আলিয়ারা গ্রামে হত্যাকান্ড সংঘঠিত হয়। নিহত দেলোয়ার হোসেন এক মাস আগে প্রবাস থেকে ছুটিতে বাড়ীতে আসে।অপরজন নিহত সালেহ আহমেদ বক্সগনজ ইউনিয়নের সদস্য ছিলেন। প্রত্যক্ষ্যদশীরা জানান গত বছর জুন মাসে আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের গ্রপ ও শেখ ফরিদ হোসেন গ্রপে মারামারি ও খুনের ঘটনার মামলায় কয়েকজন কে পুলিশ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীরা কারাগার থেকে জামিনে এসে পুনরায় আধিপত্য বিস্তার নিয়ে আজ ঘটনার সূএপাত।স্হানীয় সূএে জানান ২ জন গুলিতে হত্যা ১৮ জন আহত, আহতদের কে ১৪ গ্রাম ও কুমিললা মেডিকেল হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয় ও কয়েকজন আশংকাজনক এবং হত্যাকান্ড ঘটনা বিস্তার না ঘটে পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজমান আছে ও আলিয়ারা গ্রামে শান্তি নস্যাৎ করতে না পারে প্রশাসন মোতায়েন আছে।