বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠানালায় ,পুকুরে ডুবে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম মুরাদপুর এলাকার ইসমাইল হাজ্বী বাড়ির নজরুল ইসলাম প্রকাশ নজরুল মাষ্টারের ৫ বছর বয়সী মেয়ে হুমাইরা জান্নাত ২১ জানুয়ারি (বুধবার) সকালে ঘুম থেকে উঠে পুকুরে ঘাটে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে ডুবে মৃত্যু বরণ করেছে।
পারিবারিক সূত্র জানায়, হুমাইরা সকালে ঘুম থেকে উঠে পুকুরের ঘাটে হাত-মুখ ধুতে যায়। এর পর তার আর খবর পাওয়া যাচ্ছিলো না। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক কোণে তার মৃতদেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত: ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ৫ বছর বয়সী মেয়ের মৃত্যুতে পরিবারের মাঝে কান্নার রোল পড়ে যায়। পুকুরে পড়ে মেয়েটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page