মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ভাড়া বাসায় ১৪ বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল ২৩/০১/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় কাশিমপুরের ৩নং ওয়ার্ডের বারেন্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সাদিয়া আক্তার (১৪) । পিতা- মৃত শাহাদত এবং মা- বিথী আক্তার।
নিহতের গ্রামের বাড়ি- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কুটিবাগভাঙ্গা গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মৃতের পরিবার মহানগরের ৩নং ওয়ার্ডের উত্তর বাড়েন্ডা এলাকায় বাড়িওয়ালা মোঃ বছির উদ্দিন মোল্লার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
পাশের অন্যান্য ভাড়াটিয়াদের তথ্যমতে জানা গেছে, ঘটনার দিন তারা দেখতে পায় গলায় ফাঁস দিয়ে মেয়েটি ঝুলছিল। কোন কিছু না ভেবে তারা মেয়েটিকে নিচে নামায় এবং তাৎক্ষণিকভাবে সে মারা যায়।
বাড়িওয়ালার তথ্য মতে, সন্ধ্যা ৬:১৫ মিনিটে ঘটনাটি জানতে পেরে আমি বাসায় আসি। এসে দেখি খাটে সোয়ানো অবস্থায় মেয়েটি লাফালাফি করছিল। কিছুক্ষণ পরে মেয়েটি মারা যায়। জানতে পেরেছি পাশের ভাড়াটিয়ারা মেয়েটিকে নামায় এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়।
মেয়েটির আপন খালা নাম সিমা আক্তার। তিনি আমাদের জানিয়েছেন, আমি এসে দেখি চোখ খোলা এবং গলায় দাগ দেখতে পাই। লাশ টিকে খাটের উপরে ছড়া অবস্থায় ছিল। এখানে এসে শুনি এখানকার লোকজন নাকি তাড়াহুড়ো করে নামায় এবং কিছুক্ষণ লাফালাফি করে মারা যায়।
তার একটু মাথার সমস্যা ছিল এবং মাঝেমধ্যেই এই ধরনের কাজ করার চেষ্টা করত। সবার সাথে ভালো সম্পর্ক ছিল। কারো সাথে কোন ঝামেলা নেই বলে তিনি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনা স্থলে কাশিমপুর থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন প্লাস্টিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
কাশিমপুর থানা পুলিশ জানিয়েছেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। লাশটির সুরতহাল পোস্টমর্টেম এর পরেই বিস্তারিত জানানো হবে বলে আমাদের জানিয়েছেন।