এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপি’র জন্য পাগল-দেওয়ানা এ’দেশের মাটিতে যে অগনিত/বেশুমার রয়েছে তা কম-বেশি সবার- ই জানা রয়েছে।
তবে, দলের জন্য, দলীয় পার্টির জন্য, ধানের শীষ’ প্রতীক এর জন্য, নির্বাচনের জন্য এবং নির্বাচনী কাজ করার জন্য এমন কি নির্বাচনে নিজের পছন্দের প্রতীক/মার্কা ‘ধানের শীষ’ এ ভোট দেয়ার জন্য নিজের শারীরিক অপারেশন টা পিছিয়ে দিতে কতোজন রয়েছে?
অথচ, এমন জ্বলজ্যান্ত উদাহরণ সৃষ্টি করেছেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনের ১ নং করেরহাট ইউনিয়নের বাসিন্দা এবং অত্র ইউনিয়ন বিএনপি’র সদস্য ইব্রাহিম মাহমুদ নয়ন।
তিনি বেশ কিছু দিন যাবত শারীরিক জটিলতায় ভুগছেন। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে গেলে তার শরীরের পিত্তনালীতে পাথর ধরা পড়ে। ডাক্তারের পরামর্শ ছিলো অপারেশন করানোর কিন্তু, এই মুহুর্তে অপারেশন করাতে গেলে তার প্রাণাধিক প্রিয় রাজনৈতিক দল বিএনপি’র নির্বাচনী কর্ম থেমে যাবে। এমন কি নিজের সহ পরিবারের অন্যান্যদের ভোট ও তার পছন্দের প্রার্থী ও প্রতীক ‘ধানের শীষ’ এ দেয়া হবে না। আর তাই তিনি তার অপারেশন টা পিছিয়ে নির্বাচনের পরে করার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানা গেছে।
এমন দল পাগল এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এর জন্য দেওয়ানা আর কয়জন ও বা আছে তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।