বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ, ট্রাক মার্কার প্রার্থী ফারুক হাসান

মোঃ রানা ইসলাম ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও-২ আসনের ট্রাক মার্কার প্রার্থী ও গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ফারুক হাসান প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার ঠাকুরগাঁও-২ আসনের জন্য নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজার এলাকায় টহলকালে কয়েকটি রঙিন পোস্টার দেখতে পেয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ফারুক হাসান বলেন, যেসব পোস্টার দেখিয়ে তাকে জরিমানা করা হয়েছে, সেগুলো প্রায় এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার। এসব পোস্টারে ভোট চাওয়ার কোনো আহ্বান ছিল না। তিনি প্রশ্ন তুলে বলেন, এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টারের কারণে প্রশাসন কীভাবে জরিমানা করতে পারে?
তিনি আরও অভিযোগ করেন, ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদেরও রঙিন পোস্টার রয়েছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া গতকাল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ট্রাক ও বাসে করে উচ্চ শব্দে ঠাকুরগাঁও জেলায় দলের আমিরের সমাবেশে অংশ নেন। প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ফারুক হাসান বলেন, এভাবে চলতে থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page