এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নিজের দেশ বাংলাদেশে এসে দেশের রাজনীতিতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন।
আর এতে করে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলীয় নেতাদের কাটা গায়ে লবণ ছিটানোর অবস্থা সৃষ্টি হতে চলেছে বলে অবস্থা দৃষ্টে তা-ই মনে হওয়ার কথা।
আগের কথা বাদ দিলে ও ২৫ জানুয়ারি (রবিবার) চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি’র নির্বাচনী সমাবেশে তিনি উপস্থিত হয়ে ‘লাল-সবুজ’ এর গাড়ি থেকে নেমে স্টেজে উঠার কথা থাকলেও তিনি স্টেজে না উঠে সরাসরি জনতার কাতারে চলে যান। এতে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা রিতি মতো হতচকিত হয়ে যান।
তারেক রহমান স্টেজের সামনে থাকা দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের সাথে হাত মিলিয়ে কৌশল বিনিময় করেন।
যদিও বা তার এমন উদায়তাপূর্ন কর্মে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এর জন্য খুব বেশি লাভ হচ্ছে। কিন্তু, এতে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তা করার ও বিষয় বলে মনে করছেন অনেকেই। ‘ধানের শীষ’ এর ভোট এবং দলের জন্য কি এবং কতোটুকু লাভ হবে তা ভাবনায় রাখার আগে তাকে তার নিরাপত্তার বিষয়টি খুব বেশি ভাবতে হবে বলে ও মনে করেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিরা।
অনেককে বলতে শোনা যাচ্ছে- তারেক রহমান তার মরহুম বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রায় সবটুকু-ই পেয়েছেন। যেমনি করে জিয়াউর রহমান জীবিত থাকাবস্থায় যে কোনো প্রোগ্রামে যাওয়া মাত্র- ই মানুষের সাথে হাত মিলাতে তাদের অতি কাছাকাছি চলে যেতেন ঠিক তেমনি তিনি ও সেই একই অবস্থা দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ও মানুষকে নিজের প্রাণের চাইতে ও বেশি ভালোবাসতেন বলে কোনো ধরনের ভয়ভীতি নিজের মধ্যে সিমাবদ্ধ না রেখে মানুষের অতি কাছাকাছি চলে যেতেন।
তবে, তখনকার আর এখনকার প্রেক্ষাপট সম্পুর্ন ভিন্ন বলে তারেক রহমান কে তা খেয়াল রেখে চলতে হবে।
যেহেতু বর্তমানে তার নিরাপত্তার বিষয়ে অধিক ঘাটতি রয়েছে।