বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মান্দার মৈনম ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী সমবায় দলের মৈনম ইউনিয়ন শাখার উদ্যোগে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের উত্তরপাড়া করাকীতলা ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। মান্দার মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মান্দা উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ জাতাীয়তাবাদী সমবায় দলের মৈনম ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর হোসেন। থানা জয়েন সেক্রেটারি আবু হান্নান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page