বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

রাজধানীর কদমতলীতে লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার আসামি, জাহাঙ্গীর গ্রেফতার 

রিপোর্ট :শ্রাবণ আহমেদ

১। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর কদমতলী থানা এলাকায় সংঘটিত লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০) হত্যা মামলার আসামি মো: জাহাঙ্গীর (৩২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

২। গত ০৬/০১/২০২৬ তারিখ রাত অনুমান ২২.২০ ঘটিকার সময় ভিকটিম লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০)’কে কদমতলী থানাধীন ৬১ নং ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় আসামি মো: জাহাঙ্গীর (৩২)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র ব্যবহার করে উপর্যুপরি আঘাত করে ভিকটিমকে কুপিয়ে হত্যা করে এবং আসামিগণ বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

৩। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখ- ০৭/০১/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী, ২০০৮ এর ৩। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

৪। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্প এর আভিযানিক দল *অদ্য ২৬/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ বাজার এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: জাহাঙ্গীর (৩২), পিতা- মো: আলতাফ হোসেন, সাং- মেডিকেল রোড, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৫। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page