বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামোর সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ সাইবার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘এ উদ্যোগগুলো প্রযুক্তির সহায়ক পরিবেশ বিনির্মাণের পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যা প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে ত্বরান্বিত করছে, উদ্ভাবনকে উৎসাহিত করছে এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল শক্তিকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করছে বলে আমি বিশ্বাস করি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৮-৩০ জানুয়ারি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ আয়োজন করছে জেনে আমি আনন্দিত।
এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য-‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’।

মুহাম্মদ ইউনূস বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের দৃঢ় সংকল্পকে প্রকাশ করছে, যেখানে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী দেশ থেকে উৎপাদক, উদ্ভাবক এবং বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রযুক্তির প্রকৃত লক্ষ্য কেবলই উৎপাদনশীলতা বৃদ্ধি নয়। মানুষের জীবনযাপন সহজ করা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং সমাজের বৈষম্য হ্রাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধান উপদেষ্টা ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page