বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর যমুনার  অভিমুখে পদযাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন? জবাব চাই, দিতে হবে’ এবং ‘হাদি হত্যার বিচার চাই’—এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় ক্ষোভ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে জাবের ভাইদের ওপর কীভাবে গুলি ও লাঠিচার্জ করা হয়, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে তার জবাব চাই। যদি হাদি হত্যার তদন্ত দ্রুততম সময়ে জাতিসংঘের কাছে হস্তান্তর করা না হয়, তবে দেশে আবারও ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মতো গণ-অভ্যুত্থান নেমে আসবে।
বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন ব্যবসায়ী করিম উদ্দিন ভরসার ছেলে কামরুল ইসলাম ভরসা। তিনি তার বক্তব্যে বলেন, আজ আবারও প্রমাণ হলো যে জুলুম আর ভয় দেখিয়ে ছাত্রসমাজের কণ্ঠ রোধ করা যায় না। হামলাকারীরা মনে রাখুন, ছাত্রসমাজ জেগে উঠলে রাজপথ কোনো বাধা মানে না। আমরা এই বর্বরোচিত হামলার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page