বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক সই

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়ে‌ছে।
শুক্রবার  টোকিওতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেনতারো ডিও নিজ নিজ সরকারের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন।

টো‌কিওর বাংলা‌দেশ দূতাবাস বল‌ছে, এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করা। এই চুক্তির আওতায় উভয়পক্ষ সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে একে অপরকে সহায়তা প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page