রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

আমিরের কড়া মন্তব্যে তপ্ত ভারত-পাকিস্তান লড়াই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মহারণ ঘিরে উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে। ম্যাচের আগে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

জিও নিউজের বিশেষ অনুষ্ঠান ‘হারনা মানা হ্যায়’-এ আমির বলেন, অভিষেককে তার কাছে ‘শুধুই একজন স্লগার’ মনে হয়েছে।

‘আমি যতটুকু দেখেছি, সৎভাবে বলছি, সে প্রতিটি বল মারতে চায়।
লাগলে লাগল, না লাগলে আউট। এই ধরণের ব্যাটিংয়ে ব্যর্থতার ঝুঁকি বেশি,’ বলেন আমির।

তিনি দাবি করেন, অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে। ‘আট ইনিংস খেললে হয়তো একটিতে রান পাবে, বাকিগুলোতে ১০, ১৫ বা শূন্য।
টেকনিক্যালি তাকে খুব শক্ত মনে হয়নি। ভালো স্লোয়ার বলের বিপক্ষে সে সমস্যায় পড়ে।’

তবে সম্ভাবনার কথাও অস্বীকার করেননি এই বাঁহাতি পেসার। তিনি বলেন, ‘যেদিন ওর দিন, সেদিন যে কোনো দলকে ধ্বংস করতে পারে।
কিন্তু পূর্ণাঙ্গ ব্যাটসম্যান বলতে যা বোঝায়, এখনো সে জায়গায় পৌঁছায়নি।’

এদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ও উইকেটকিপার রশিদ লতিফও অভিষেকের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

লতিফ বলেন, ‘সে মূলত টি–টোয়েন্টিতে সফল। শরীর খুব বেশি সামনে আনে না, নিজেকে জায়গা করে নিয়ে প্রতিটি বল মারতে চায়। ডিফেন্স খেলতে গেলে সমস্যায় পড়তে পারে।পরিসংখ্যানে বলছে, অভিষেক শর্মা ৩৯ টি–টোয়েন্টি ম্যাচে করেছেন ১,২৯৭ রান, স্ট্রাইক রেট ১৯৪.৯৫। রয়েছে ৮টি অর্ধশতক ও ২টি শতক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ ১১০ রান, স্ট্রাইক রেট ১৮৯.৬৫।

তবে চলতি বিশ্বকাপে এখনো প্রত্যাশিত ছন্দে নেই তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই আউট, নামিবিয়ার ম্যাচে অসুস্থতার কারণে খেলেননি। পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page