মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন যেসব বিশ্বনেতা

আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এই শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমন্ত্রণ পেয়েছেন।
এছাড়া তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। এ দুজনের পাশাপাশি চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগে আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
এনডিটিভি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের এ শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান ভারত, পাকিস্তান ও চীনসহ আঞ্চলিক সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছে, গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদির সঙ্গে তারেক রহমান কথা বলেন।

ওই সময় মোদি তারেককে শুভেচ্ছা জানান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন।
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতনের পর গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয়। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এরমাধ্যমে দীর্ঘ ২০ বছর পর দলটি আবারও সরকার গঠন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page