বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

আদালতে বিক্ষোভ, আটকে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজনভ্যান

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালতে বিক্ষোভ করছেন তার অনুসারীরা। তারা চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজনভ্যান আটকে দিয়েছেন। অনেকে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যার কারণে প্রিজনভ্যানটি আদালত চত্বরে আটকা পড়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার আগে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। কিন্তু তার অনুসারীদের বিক্ষোভের কারণে পুলিশের প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। এসময় প্রিজনভ্যান থেকে বিক্ষোভকারীদের চিন্ময় কৃষ্ণ শান্ত হয়ে ধৈর্য ধারণ করতে বলেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিট) প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করছিলেন চিন্ময় কৃষ্ণের অনুসারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page