মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

মদ নিষিদ্ধ করার পর এবার বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ বা মাংস কেনাবেচা করা নিষিদ্ধ করা হচ্ছে। নতুন এই নিয়ম কার্যকর হলে কেবল লাইসেন্সধারী বিক্রেতারাই নির্দিষ্ট বিধি মেনে এসব পণ্য বিক্রি করতে পারবেন।
মঙ্গলবার  এক বিবৃতিতে উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সরকারি নির্দেশ মেনে চলতে হবে। কেউ এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতোমধ্যেই একটি নতুন বিধিমালা তৈরি করছে এবং খুব শিগগিরই তা কার্যকর করা হবে।

তবে নতুন এই বিধি কবে থেকে কার্যকর হবে এবং অমান্যকারীদের শাস্তির মাত্রা কেমন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারও ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই পথেই হাঁটল বিহার সরকার। প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, বিহার সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। আমি জেলা শাসকদের অনুরোধ করব, তারা যেন এই নির্দেশ পালনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page