সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

মেক্সিকোতে ২০৩০ সালের মধ্যে সাপ্তাহিক কাজের সময় ৪০ ঘণ্টায় কমানোর আইন পাস

মেক্সিকোর আইনপ্রণেতারা বুধবার একটি সাংবিধানিক সংস্কার প্রস্তাব পাস করেছেন, যার মাধ্যমে সাপ্তাহিক কর্মঘণ্টা ধাপে ধাপে ৪৮ থেকে কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৪০ ঘণ্টা করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালে কর্মঘণ্টা হবে ৪৬, এরপর প্রতিবছর দুই ঘণ্টা করে কমিয়ে ২০৩০ সালে ৪০ ঘণ্টা করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে মেক্সিকো লাতিন আমেরিকার চিলি, ইকুয়েডর ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর মতো ৪০ ঘণ্টার সাপ্তাহিক কর্মঘণ্টার নিয়ম চালু করছে।

সংস্কারটি ৪৬৯ ভোটে পাস হয়েছে, কোনো বিরোধী ভোট পড়েনি।
তবে বিরোধীরা অভিযোগ করেছেন, এই আইন শ্রমিকদের পর্যাপ্ত বিশ্রামের দিন নিশ্চিত করছে না। তাদের বক্তব্য, সপ্তাহে ছয় দিনের কাজের জন্য শুধু এক দিনের বিশ্রাম দেওয়া হয়েছে।

মধ্যপন্থী-বাম দল ‘সিটিজেনস মুভমেন্ট’ থেকে প্যাট্রিসিয়া মার্কাডো বলেছেন, ‘মেক্সিকো বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ কর্মসংক্রান্ত মানসিক চাপের দেশ। ৭৫ শতাংশ কর্মী মানসিক চাপের সমস্যার সম্মুখীন হন, তাই পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যসম্মত জীবনের জন্য জরুরি।
এবারের পাসের পর, প্রস্তাবটি আইনে রূপ নেওয়ার জন্য মেক্সিকোর ৩২টি রাজ্যের অন্তত ১৭টির বিধানসভায় সমর্থন পেতে হবে। সংসদীয় নোটে বলা হয়েছে, ‘কোনো অবস্থাতেই কর্মঘণ্টা কমানো শ্রমিকদের বেতন বা মজুরি কমানোর কারণ হতে পারবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page