মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবি

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে খুচরা বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা শাখা।
মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা শাখার খুচরা সার বিক্রেতারা অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অন্য নেতারা।

বক্তারা বলেন,খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের প্রায় ৪৪ হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। দ্রুত তাদের সনদ বহাল রেখে সার নীতিমালা-২০২৫ এর পূর্ণগঠন প্রক্রিয়া স্থগিত করার দাবি জানান তারা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page