মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

শ্রীপুরে মহাসড়কের লেন দখল করে বাজার ইজারা, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের লেন দখল করে বাজার ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।  মঙ্গলবার বেলা ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

‘শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ মহাসড়কের চলাচল লেনের ওপর বাজার ইজারা দিয়ে জনদুর্ভোগ তৈরি করছেন। ইজারা নেওয়া প্রভাবশালীরা সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র বাজার বসিয়ে যানজট সৃষ্টি করছেন।
বক্তাদের দাবি, প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মাওনা চৌরাস্তা, জৈনাবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, গাজীপুর সদরের বাঘের বাজার, ভবানীপুরসহ বিভিন্ন পয়েন্টে বাজার বসে। এতে চার লেনের মহাসড়কে কার্যত একটি লেন যান চলাচলের জন্য খোলা থাকে। গুরুত্বপূর্ণ এ সড়কে সার্বক্ষণিক বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় বাজার বসানোর ফলে নিয়মিত যানজট লেগে থাকে।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দু-এক দিনের জন্য বাজার সরিয়ে নেওয়া হলেও পরে আবার আগের মতো বসানো হয় উল্লেখ করে বক্তারা বলেন, শুধু যানজট নয়, শিল্পাঞ্চল হওয়ায় বিপুলসংখ্যক পথচারীকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বাজার বসানোর কারণে ফুটপাত পুরোপুরি দখলে চলে যায়।
শিক্ষক ও লেখক মিশকাত রাসেল বলেন, ‘শ্রীপুরের শ্রী (সৌন্দর্য) রক্ষা করতে আমরা দাঁড়িয়েছি। প্রশাসনের উদ্দেশে বলছি, মহাসড়ক ইজারা দেওয়া যাবে না। আমাদের দাবি সাধারণ মানুষের স্বার্থে। দাবি না মানলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো বের হতে পারে না। সড়কে বাজার বসানোর কারণে এমনটি হচ্ছে। শুধু মাওনা চৌরাস্তা নয়, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়িতে বাজার বসানো হচ্ছে। সড়ককেন্দ্রিক কোনো ইজারা দেওয়া যাবে না।
পরিবেশকর্মী শফি কামাল বলেন, বাজার ইজারা দেওয়ার নামে অসাধু ব্যক্তিদের অবৈধ আয়ের সুবিধা দেওয়া হচ্ছে। হাইওয়ে রোড এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অস্থায়ী দোকান ইজারা বন্ধ করতে হবে। সড়ক নিরাপদ করার দায়িত্বে নিয়জিত প্রতিষ্ঠানকে নাগরিকদের স্বার্থ দেখে ব্যবস্থা নিতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page