মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

গাজীপুরের শ্রীপুরে বিদেশে পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও হয়রানি

মো: আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুল ও তার ছেলে নাঈমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবি জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাইদুল ও তার ছেলে নাঈম বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন। অনেকেই জমি বিক্রি করে, আবার কেউ ধার-দেনা করে তাদের হাতে টাকা তুলে দেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা জানান, টাকা ফেরত চাইতে গেলে উল্টো বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।
এ অবস্থায় প্রতারণার বিচার ও টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা প্রশাসনের কাছে প্রতারকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page