মো: আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর :
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন থেকে ২২০ পিস ইয়াবাসহ ট্যাবলেট এক দম্পতিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে মোট ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযুক্ত: আটককৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদক নির্মূলে শ্রীপুর থানা পুলিশের এই সাহসী অভিযানকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় সচেতন মহল।