মোঃ মমিনুল ইসলাম গাজীপুর প্রতিনিধি:
টনাটি ২৭ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার দুপুরের দিকে কাশিমপুর সারদামঞ্জ এলাকায় এই ভুক্তভোগী কে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোঃ মতিন । তিনি কাশিমপুর থানার বাগমারী এলাকার বাসিন্দা।
ঘটনার প্রেক্ষাপটে জানা যায়,
শুক্রবার সকালে নিজ এলাকায় একা থাকা অবস্থায় পাঁচ জনের একটি দল থাকে জোরপূর্ব অপহরণ করে। তারা তার চোখ ও হাত বেধে প্রাইভেট করে তুলে নেয়। পরে দলের কয়েকজন চলে গেলে তিনজন তাকে নিয়ে সারদাগঞ্জ এলাকার সারাবোতে অবস্থান নেয়। অপহরণকারীরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
পুলিশের সূত্রে জানা যায় , অন্য একটি মামলায় আসামি গ্রেফতার এর উদ্দেশ্যে কাশিমপুর থানা পুলিশ অভিযানে আসে। এমতাবস্থায় প্রাইভেট কারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহ মনে হলে পুলিশ সদস্যরা সেখানে যাওয়ার উপক্রম হয় ।পুলিশের আসা সন্দেহে তারা প্রাইভেটে রাখা ভুক্তভোগী কে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, অভিযান চলাকালে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিকে রেখে পালিয়ে যায়। আমরা ধাওয়া করলে ততক্ষণে তারা লাপাত্তা হয়ে যায়।
থানা পুলিশ জানান, অপহরণকারীদের সনাক্ত এবং গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।