সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

অভিযানের আগেই ‘গায়েব’ হকাররা, ফাঁকা ঢাকা মেডিকেলের ফুটপাত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে সরে গেছেন হকাররা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। তবে আনুষ্ঠানিক অভিযান শুরুর আগেই অনেকটাই ফাঁকা হয়ে যায় পুরো এলাকা।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল ১০টায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই হকাররা তাদের দোকানপাট গুটিয়ে ফেলেন।
দেখা যায়, ফুটপাতে বসা অধিকাংশ হকার দ্রুত নিজেদের চৌকি, খাবার ও অন্যান্য পণ্য সরিয়ে ফেলেছেন। অনেকেই এসব মালামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ছাদে বা বিভিন্ন স্থানে নিয়ে রাখেন। কোথাও সারিবদ্ধভাবে চৌকি, কোথাও খাবারের ঝুড়ি ও রুটিসহ নানা পণ্য রাখা হয়েছে।
সাব্বির আহমেদ নামে এক পথচারী বলেন, ফুটপাত দখলের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। পরিষ্কার থাকলে তেমন ঝামেলা পোহাতে হয় না। কিন্তু এই উচ্ছেদ যেন কার্যকরী হয়, সেটাই আমাদের চাওয়া।

এদিকে, নির্ধারিত সময় পেরিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হকারদের সরে যাওয়ায় অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীরা।
ফারুক হোসেন নামে একজন রোগীর স্বজন বলেন, আমরা রোগী নিয়ে আসি। কিন্তু ভেতরেও যদি এমন অবস্থা হয়, তাহলে কষ্ট আরও বাড়ে।

ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. লোকমান বলেন, আমরা আসার আগেই তারা মালামাল সরিয়ে নিয়েছে। এ এলাকাকে পুরোপুরি দখলমুক্ত রাখা খুব কঠিন। এটা হাসপাতাল এলাকা। জরুরি রোগী আনা-নেওয়ার পথ। তাই আমরা নিয়মিত অভিযান চালাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page