শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ক্ষোভে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

এম, কাশেম,

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

এ ছাড়া ঘটনায় দুই যাত্রী গুরুতর: আহত হন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।
১২ এপ্রিল (রোববার) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত সিএনজি চালকের নাম নজরুল ইসলাম (৪৬)। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের নতুন রঘুনন্দন চৌধুরীহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে নজরুল ইসলাম নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রী সহ নোয়াপাড়া পথেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় কাপ্তাইমুখী সৌদিয়া পরিবহনের বাসের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।
এ ছাড়া অটোরিকক্সায় থাকা দুই যাত্রী গুরুতর: আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে, বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অটোরিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বাসচালককে ধরতে অভিযান চলছে বলে জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page