রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

গোপালগঞ্জে সদরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে মা এন্টারপ্রাইজের লোকাল বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) এবং যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে ধাক্কা লেগে রাস্তার খাদে পড়ে যায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বলেন, এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page