রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের স্মরণে শোক অনুষ্ঠিত হয়েছে ১৮ এপ্রিল (শনিবার) বিকালে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুলের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র নবনির্বাচিত এমপি নুরুল আমিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন এমপি তার বক্তব্যে বলেন- এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার অত্যন্ত প্রিয়ভাজন কামাল উদ্দিন ইহজগতে নেই। তিনি বলেন, ড্রাম ট্রাক চাপায় নিহত হওয়া যুবদল নেতা কামাল উদ্দিনকে আসলে কি হত্যা করা হয়েছে নাকি এটা সত্যাসত্য দুর্ঘটনা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। এবং তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।

আশা করা যাচ্ছে তাদের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। নুরুল আমিন এমপি বলেন, সর্বপরি আল্লাহর ওপর বিচারের ভার ছেড়ে দিতে হবে। আল্লাহ এর সঠিক বিচার করবেন। অযথা ওই ঘটনা হত্যা নাকি দুর্ঘটনা তা না জেনে কোনো কিছু অনুমান নির্ভর হয়ে বলে আল্লাহর কাছে গুনাহগার হওয়ার দরকার নেই বলে ও মন্তব্য করেন তিনি।

প্রাসঙ্গিক ক্রমে মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান বলেন- ঘটনাটি নিছক হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা তা একমাত্র আল্লাহ-ই বলতে পারেন। এর বিচারের ভার আল্লাহর ওপর ছেড়ে দিয়ে আমরা আমাদের দলীয় সাথী ভাই মরহুম কামাল উদ্দিন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনান্তে এই শোক্ ও স্মরণ সভার আয়োজন করেছি। তিনি বলেন, আল্লাহ মরহুম কামাল উদ্দিনকে বেহেস্তবাসী যেনো করেন সেই জন্য সবার কাছে দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page