রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

পাইকগাছায় এক পাখি শিকারী কে অর্থদন্ড

আশরাফুল ইসলাম সবুজ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় গত মঙ্গলবার রাতে এক পাখি শিকারী কে আটক করা হয়েছে।আটক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড সহ জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতবুনিয়া গ্রামে।

জানা যায়, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার ফয়সাল সরদার অভিযান চালিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে হুসাইন সরদার (৫০) নামের এক পাখি শিকারীকে হাতে নাতে আটক করে।

এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা এবং ৯টি শিকারকৃত অতিথি পাখি পাওয়া যায়। এ ঘটনায় বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সরেজমিনে পৌছে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেন।

এসময় জব্দকৃত ৯টি অতিথি পাখি সকলের সামনে সুস্থ অবস্থায় মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page