রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিস্কার

 

এ এইচ নান্টুঃ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমুর্তি নষ্ট হয়।

এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহবায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত মোতাবেক পরপর ৩টি নোটিশের পরে আজ তাকে দল থেকে বহিস্কার ও সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানার জন্য চেষ্টা করে আমির আলীকে মুঠোফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page